ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেয়ের নালিশে ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত চিনির সিরা ঢেলে দিলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 9:08 PM

মেয়ের নালিশে ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত চিনির সিরা ঢেলে দিলেন মা

মেয়ের নালিশে ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত চিনির সিরা ঢেলে দিলেন মা

ফুটন্ত চিনির সিরা ঢেলে ঘুমিয়ে থাকা স্বামীকে হত্যা করলেন এক মা। বাবা যৌন নিগ্রহ করেছেন মেয়ের এমন নালিশ শুনেই এই কাণ্ড ঘটান ওই নারী।

ঘটনা যুক্তরাজ্যের। ওই নারীর নাম করিনা স্মিথ, বয়স ৫৯ বছর। মেয়ের নালিশ শুনে মাথা ঠিক রাখতে না পেরে বাগানের বালতি ভর্তি করে ফুটন্ত চিনির সিরা ঢেলে দেন ঘুমন্ত স্বামী মাইকেল বাইনসের (৮০) গায়ে। আর তাতেই ঝলসে গিয়ে মৃত্যু হয় স্বামীর।

আদালত সূত্রে জানা যায়, ওই নারীর কাছে তার মেয়ে অভিযোগ করে যে- বাবা বাইনস তাকে এবং তার ভাইকে ছোট থেকেই যৌন নিগ্রহ করে আসছেন। প্রায়শই তার বুকসহ অন্যান্য স্পর্শকাতর অঙ্গে হাতও দিতেন বাবা। হয়ত এই কারণেই ২০০৭ সালে ভাই ক্রেইগ আত্মহত্যা করেছিল বলেও মন্তব্য করে মেয়ে। এসব শুনে বৃদ্ধ স্বামীকে হত্যা করে ওই মা।

শুক্রবার বিচার চলাকালে প্রসিকিউটার আদালতকে বলেন, চিনির কারণে ফুটন্ত পানি অনেক আঠালো হয়ে ওঠে। এতে করে বাইনসের শরীর বিশ্রিভাবে পুড়ে যায়। তার শরীরের প্রায় ৩৬ শতাংশ ঝলসে যায়। স্কিন গ্রাফট এবং সার্জারি করেও তাকে বাঁচানো যায়নি। সপ্তাহের ব্যবধানে স্থানীয় হুইসটন হাসপাতালে মৃত্যু হয় বাইনসের।

অপরাধ প্রমাণিত হওয়ায় উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টি চেস্টারের নেস্টন এলাকার বাসিন্দা স্মিথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status