ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সানীর পছন্দ মেসি, মৌসুমীর নেইমার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 July, 2021, 8:47 PM

সানীর পছন্দ মেসি, মৌসুমীর নেইমার

সানীর পছন্দ মেসি, মৌসুমীর নেইমার

দীর্ঘ ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিরোপা নির্ধারণীয় লড়াইয়ে মাঠে নামবে। ম্যাচটিকে ঘিরে সামজিক মাধ্যমে দুই ভাগে বিভক্ত নেটিজেনরা। একদল বলছে আর্জেন্টিনাই জিতবে। অন্যদল ব্রাজিলের পক্ষে। শেষ হাসিটা কার? তা জানা যাবে আগীমকাল!

চিত্রনায়ক ওমর সানী ও মৌসুমী দম্পতি দুজনেই ব্রাজিলের পাঁড় ভক্ত। শুধু তা-ই নয়, তাদের দুই সন্তানও ব্রাজিলের সমর্থক- এমনটাই জানালেন ওমর সানী। তবে এখানে একটু ব্যতিক্রম সানী। তার প্রিয় খেলোয়াড়ের তালিকায় আর্জেন্টাইন তারকা খেলোয়াড় মেসি। আর মৌসুমীর পছন্দ নেইমার।

সানীর ভাষ্য, ‘সারাবিশ্বে ফুটবেলপ্রেমীদের মধ্যে এক উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ১৪ বছর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল খেলা, এই নিয়ে নেট দুনিয়ায় দারুণ উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। আমাদের পুরো পরিবার ব্রাজিলের সমর্থক। তাই কোনো তর্ক-বিতর্ক হয় না। ঘরের সবাইকে নিয়ে টানটান উত্তেজনায় খেলা দেখা হবে।’

ব্রাজিলের সমর্থক হলেও তার প্রিয় খেলোয়াড়ের তালিকায় আছেন লিওনেল মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু মেসিকে অনেকে এগিয়ে রাখবো। মেসি খুব ভালো খেলে। তার খেলার ধরণও চমৎকার। আর পুরো টিমের কথা বললে, আমি আমার দলকেই এগিয়ে রাখবো। কারণ আর্জেন্টিনা মেসি নির্ভর দল। ব্রাজিল কিন্তু নেইমার কেন্দ্রীক না।’

এদিকে, প্রিয় দল প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আশা করি, আমাদের প্রিয় দলই এবার চ্যাম্পিয়ন হবে। ব্রাজিলে আছে নেইমারের মতো বিশ্বসেরা খেলোয়াড়। যেকোনো মুহূর্তে খেলার গতি পাল্টে দেওয়ার ক্ষমতা তার আছে।’

সবশেষ ভক্ত-দর্শকদের উদ্দেশে ওমর সানী বলেন, ‘খেলায় হারজিত থাকবেই। আমরা যে, যে দলই সার্পোট করি না কেন, নিজেদের মধ্যে যেন কোন ধরনের অপ্রীতির ঘটনা না ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ক’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখছি, ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কিছু কিছু স্থানে তো মারামারিও হয়েছে। আমরা যে দুই দলের জন্য (ব্রাজিল ও আর্জেন্টিনা) নিজেদের মধ্যে মারামারি করছি, হয়তো সেই দুই দলের খেলোয়াড়রা আমাদের দেশকে চিনেই না! তাহলে আমরা কেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করব। তাই সবাইকে অনুরোধ করব, খেলা নিয়ে ঝগড়া-বিবাদ না করার।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status