ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেপ্তার দুই প্রবাসী কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 8:44 PM

‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেপ্তার দুই প্রবাসী কারাগারে

‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেপ্তার দুই প্রবাসী কারাগারে

হ্যালুসিনোজেন গ্রুপের (মনোঃভ্রম উদ্দীপক) নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেপ্তার দুই কানাডা প্রবাসীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন নাগিব হাসান অর্নব এবং তাইফুর রশিদ জাহিন।

এর আগে গত ৭ জুলাই রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ এই দুজনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ম্যাজিক মাশরুমের পাঁচটি বার এবং দুই বোতল বিদেশি মদ।

র‌্যাবের দাবি, বিদেশ থেকে চকোলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম। তা গোপনে বিক্রি করছে একটি চক্র। পাউডার, ক্যাপসুল হিসেবেও পাওয়া যায় এ মাদক। এটি ব্যবহারের পর সেবনকারীর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। ছাদ থেকে লাফিয়েও পড়তে পারেন কেউ কেউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status