ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 6:53 PM

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৫

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৫

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ফারু শহরে বন্দুক হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।

হামলার প্রত্যক্ষদর্শী আবুবাকার ইলিয়াসু সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, শুক্রবার দুপুর ১২ টার দিকে প্রায় ১০০টি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র ডাকাত ফারুতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে অন্তত ৪৫ জন নিহত হয়।

স্থানীয় এক হাসপাতালের কর্মীও রয়টার্সকে নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে তাদের শুধু আমাদের হাসপাতালেই ২৯টি মরদেহ পৌঁছেছে। পাশাপাশি, চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন আরো ১১ জন আহত মানুষ। নিহতের সংখ্যা আরো বেশিও হতে পারে। কারণ ফারু শহরে আরো বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে দেশটির সাধারণ জনগণের।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র ডাকাতদলের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস (ইসলামিক স্টেট) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status