ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাঙছে নদী, কাঁদছে মানুষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 July, 2021, 6:51 PM

ভাঙছে নদী, কাঁদছে মানুষ

ভাঙছে নদী, কাঁদছে মানুষ

রংপুরের মিঠাপুকুরে যমুনেশ্বরী নদীতে পানি বৃদ্ধির সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলিন হচ্ছে জমি ও বসতভিটা। ভালো নেই ওই উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফসাদী ঢব্বার চরের মানুষ। নদীর পানির সঙ্গে তাদের চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেছে।

চরম দুঃসময় কাটাচ্ছে ওই এলাকার মানুষ। তারা বলছে-, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু তোলার ফলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশ’ একর জমি। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে পুরো গ্রাম পানির নিচে চলে যাবে।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নদীতে খুব বেশি পানি নেই। তবু ভেঙে যাচ্ছে জমিজমা ও বসতভিটা। কয়েকদিন আগেও যেখানে ছিল ফসলের ক্ষেত, সেখানে এখন থৈথৈ পানি। নদী ভেঙে ধীরে ধীরে গ্রামের দিকে যাচ্ছে।

তরফসাদী ঢব্বার চরের শামসুল ইসলাম বলেন, তরফসাদী বালু মহলে নদীর উত্তর-পশ্চিম দিকে খনন করার কথা ছিল। কিন্তু ইজারাদার মূল নদীর পূর্ব-দক্ষিণ ও উত্তরদিক থেকে বালু উত্তোলন করেন। এতে গভীর হয়ে গেছে নদী। এ কারণে, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে পুরো গ্রাম নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় আছে গ্রামবাসী।

একই গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আমরা অসহায় দিনমজুর- শ্রম দিয়ে খাই। জমিজমা যেভাবে ভেঙে যাচ্ছে- আমরা শিগগিরই নিঃস্ব হয়ে যাব। কদিন পর হয়তো আমাদের বসতভিটাও চলে যাবে নদীতে। আমরা বউ-বাচ্চা নিয়ে কোথায় থাকব? কি খাব?

মিঠাপুকুরের ইউএনও মামুন ভূঁইয়া বলেন, নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status