ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লাল পতাকা
এম.এ.আজিজ, ফরিদপুর
প্রকাশ: Saturday, 10 July, 2021, 6:13 PM

করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লাল পতাকা

করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লাল পতাকা

ফরিদপুরে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত করছেন ফরিদপুর জেলা পুলিশ। এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে  জানা গেছে ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হচ্ছে।

ঢাকা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডি আই জি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম(বার) এর নির্দেশনায়, ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম (সেবা) এর সরাসরি করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের আইসোলেশন নিশ্চিতকরণ ও সবার মাঝে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রত্যেক থানায় করোনা পজিটিভ ব্যক্তির নাম, ঠিকানা ও অবস্থান এবং  মোবাইল নাম্বার সংগ্রহ করে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের  সদস্যগনকে প্রতিদিন ফোন করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যেমন হোম কোয়ারেন্টাইন থাকা, মাস্কের ব্যবহার, সাবান দিয়ে হাত না ধুয়ে নাকে মুখে হাত না দেয়া, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার ও ঔষধ গ্রহন ইত্যাদি নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এছাড়াও  বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আইসোলেশন নিশ্চিতকল্পে  প্রতিটি থানায় দুইজন করে পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ( পিপিই) পরিধান করে বাড়ি বাড়ি গিয়ে দূর থেকে হেলার দিয়ে ঘোষণা করে এসব সর্তকতামূলক কাজ করে যাচ্ছেন। সাথে সাথে আশেপাশের বাড়ির মানুষজন যেন সচেতন থাকে সে বিষয়েও প্রচারণা চালাচ্ছেন এই করোনা টিম। আক্রান্ত ব্যক্তির বাড়ি আলাদাভাবে চিহ্নিত করার জন্য লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে যেন এলাকার মানুষ নিজেরাই নিরাপদ দূরত্বে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status