|
কিশোরগঞ্জে করোনা সংক্রমণ রোধে মসজিদে মসজিদে পুলিশের প্রচারণা
আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
|
কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্ধুদ্ধ করতে এবার মসজিদ ভিত্তিক প্রচারণায় নেমেছে জেলা পুলিশ। সদর উপজেলার বিভিন্ন মসজিদে করোনা সচেতনতায় প্রচারণা চালায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। প্রচারণায় জুমআর নামাজের খুতবার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো.আবু বকর সিদ্দিক পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:সফর আলী এবং পুলিশ পরিদর্শক(অপারেশন) মোখলেসুর রহমান ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এজন্যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।কিশোরগঞ্জ সদর উপজেলার চানমারি জামে মসজিদে জুমআর নামাজে অংশগ্রহণ ও সচেতনতামূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক পিপিএম।ওসি মো.আবু বকর সিদ্দিক পিপিএম বলেন, আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। করোনায় দেশে আজ ২১২ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। আগের দিন ২০১ জন মানুষ মারা গেছেন। করোনার এ ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। এখনি আমরা সবাই সচেতন না হলে আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে।কাটাবাড়িয়া জামে মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো:মোখলেসুর রহমান।তিনি তাঁর বক্তব্যে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। এছাড়া সরকারের বিধিনিষেধ মানার মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেন।ওসি অপারেশন মোখলেসুর রহমান বলেন, করোনাভাইরাস থেকে নিজেকে, পরিবারকে এবং অন্যকে বাঁচাত হলে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার কোন বিকল্প নেই। সবাই সচেতন হলে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব, ইনশাআল্লাহ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
