ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাজারে আসলো
দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি, সাথে স্মার্টওয়াচ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 4:33 PM

দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি, সাথে স্মার্টওয়াচ

দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি, সাথে স্মার্টওয়াচ

বাজারের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘রিয়েলমি ৮ ৫জি’ উন্মোচনের মধ্যে দিয়ে তরুণ প্রজন্মের সব চাইতে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের স্মার্টফোন বাজারে তাদের ৫জি যাত্রা শুরু করেছে। ১০ জুলাই অনুষ্ঠিত একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে ৫জি ফোনের পাশাপাশি দুটি স্মার্টওয়াচ - রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো – বাজারে নিয়ে এসেছে রিয়েলমি। 


৫জি’র পপুলাইজার হিসেবে রিয়েলমি আশাবাদী যে, এই প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারে ডিজিটাল বিবর্তনকে আরও ত্বরান্বিত করবে। 


সবার জন্য ফাইভজি প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে রিয়েলমি ৮ ফাইভ জি’তে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ফাইভ জি প্রসেসর। এতে আছে ৮জিবি র‌্যাম + ৫ জিবি ডায়নামিক র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধা যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৮.৫ মিলিমিটার হাইপার স্লিম বডি ও ১৮৫ গ্রাম ওজনের রিয়েলমি ৮ ৫জি বাজারের সবচেয়ে হালকা ৫জি স্মার্টফোন। রিয়েলমি ৮ ৫জি এবং ইউনিভার্সল পিকচার্সের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ এর কোলাবরেশন থাকায়, এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে জনপ্রিয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস থেকে অনুপ্রাণিত হয়ে। এই সিনেমার গতিময় হেডলাইট থেকে ধারণা নিয়ে তা ফোনের পিছনে ব্যবহার করে তরুণদের জন্য ডায়নামিক স্পিড লাইট ডিজাইন তৈরি করা হয়েছে। এই ফোনে আরও রয়েছে ৯০ হার্জ ফুল এইচডি + আলট্রা-স্মুথ ডিসপ্লে এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।


৫জি সম্পর্কে সচেতনতা তৈরি করতে, রিয়েলমি ৫জি একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। যেখানে প্রথম পর্বে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেক উদ্যোক্তা রিসালাত সিদ্দিক, আমাদের জীবনের প্রতিটি খাতে ৫জি প্রযুক্তি যেসব সুবিধা নিয়ে আসছে সেগুলো তুলে ধরেছেন। এছাড়াও, তারুণ্যের আইকন এবং শিক্ষার্থীদের নিয়ে ৫জি’র বিভিন্ন দিক আলোচনা ছাড়াও, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ এর সাথে একযোগে ৫জি’র স্পিড এবং পারফরমেন্সের বিভিন্ন দিক তুলে ধরবে রিয়েলমি। সম্প্রতি রিয়েলমি একটি ওয়েবিনার আয়োজন করে যেখানে ই-কমার্স প্ল্যাটফর্ম, গবেষণা সংস্থা ও রিয়েলমি’র বক্তারাসহ একজন টেক রিভিউয়ার ৫জি প্রযুক্তির সম্ভাবনা এবং তাঁদের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।


৫জি স্মার্টফোন ছাড়াও রিয়েলমি প্রযুক্তি প্রেমীদের জন্য দুটি স্মার্টওয়াচও নিয়ে এসেছে। রিয়েলমি ওয়াচ ২ প্রো আকর্ষণীয় সব স্পোর্টস ফিচারে ভরপুর। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চির বড় কালার ডিসপ্লে এবং ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস। তাছাড়া, রিয়েলমি ওয়াচ ২ প্রো দিয়ে ব্যবহারকারীরা সঠিক জিপিএস, রক্তে অক্সিজেন ও হৃদস্পন্দন শনাক্তকরণের মতো আরও অনেক স্মার্ট ফাংশন অনায়েসে উপভোগ করতে পারবেন।


অন্যদিকে, ২.৫ সেন্টিমিটার রঙিন টাচস্ক্রিন সম্বলিত রিয়েলমি ওয়াচ ২ দিয়ে ব্যবহারকারী ১২ দিনের ব্যাটারি লাইফ, ৯০টি স্পোর্টস মোড, লাইভ ওয়াচ ফেস এবং স্মার্ট এআইওটি নিয়ন্ত্রণের মতো ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এই ফিচারগুলো ব্যবহারকারীদের জীবনকে রাঙিয়ে তুলবে। এই স্মার্টওয়াচ দিয়ে অক্সিজেনের স্তর এবং হার্টের রেট পর্যবেক্ষণ করাও সম্ভব।


আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে, তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ফাইভ জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন ছাড়াও রিয়েলমি আরও অনেক এআইওটি পণ্য তরুণ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে আসবে। ৫জি প্রযুক্তির অধিগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং সবার জন্য ৫জি নিশ্চিত করতে রিয়েলমি আগামী দিনে আরও বেশি বেশি স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসবে।


অসাধারণ ডিজাইনের স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে সুপারসোনিক ব্লু এবং সুপারসোনিক ব্ল্যাক এই দুটি কালারে। আগ্রহীরা শুধুমাত্র ইভ্যালিতে ১০ জুলাই রাত ১০:১০ মিনিট থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন ১৯,৯৯০ টাকার অবিশ্বাস্য মূল্যে।


২৪ ঘন্টার মধ্যে নিশ্চিত ডেলিভারি গ্যারান্টিসহ স্মার্টফোনটি কিনতে ভিজিট করুন - https://cutt.ly/Buy_realme8_5G


অন্যদিকে, রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো বাজারে পাওয়া যাবে যথাক্রমে ৪,২৯৯ এবং ৫,৪৯৯ টাকায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status