ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ার মাঠে থাকবে পুলিশ, টিভিতে চলবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 July, 2021, 1:13 PM

ব্রাহ্মণবাড়িয়ার মাঠে থাকবে পুলিশ, টিভিতে চলবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

ব্রাহ্মণবাড়িয়ার মাঠে থাকবে পুলিশ, টিভিতে চলবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার জেলার অতিরিক্ত এসপি (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১১ জুলাই ভোর ৬টা থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলা নিয়ে এরইমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই খেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, খেলাটি যাতে বড় স্ক্রিনে, খোলা জায়গা, ক্লাব বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় সেটি মাইকিং করে জানিয়ে দেয়া হবে। খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে চারজনের দল করে মাঠে থাকবে পুলিশ।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, খেলা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। এ বিষয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইবো।

এর আগে খেলা নিয়ে বিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর ইউনিয়নে নোয়াব মিয়া নামের একজনকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। এর জেরে একই দিন রাতে আর্জেন্টিনার সমর্থক জীবনের তিন সহযোগীকে মারধর করেন ব্রাজিল সমর্থক রেজাউলের সহযোগীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status