|
লক্ষ্মীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ৫দিন পর লাশ উত্তোলন
জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর
|
![]() লক্ষ্মীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ৫দিন পর লাশ উত্তোলন পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আয়াতের নেছা তার পুত্রবধূর সাথে বসবাস করতেন। গত ২৬ জুন রাতে আয়াতের নেছার রহস্যজনক মৃত্যু হয়। পরদিন তড়িগড়ি করে পরিবারের সদস্যরা তার মরদেহ দাফন করে। এ ঘটনায় গত ৩০ জুন ওই নারীর ভাইয়ের ছেলে মারুফ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গত ০২ জুলাই তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিয়া পারভীনের আদেশের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই নারীর মরদেহ উত্তোলন করা হয়। স্থানীয়দের অভিযোগ, আয়াতের নেছার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। তার এক ছেলে ও তিন মেয়ে। ছেলে নিজাম উদ্দিন দুবাই প্রবাসী। পুত্রবধূর সাথে তিনি বাড়িতে থাকতেন। বিভিন্ন সময় শাশুড়ি ও পুত্রবধূর সাথে ঝগড়া লেগে থাকতো। স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে আয়াতের নেছাকে হত্যা করা হয়েছে। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ফারুক আবদুল্লা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে মূল ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
