ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
লকডাউন ভঙ্গে ১৯ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 7:49 PM

লকডাউন ভঙ্গে ১৯ লাখ টাকা জরিমানা

লকডাউন ভঙ্গে ১৯ লাখ টাকা জরিমানা

রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণরোধী কঠোর বিধিনিষেধ ভঙ্গ করে সড়কে গাড়ি চলানোর দায়ে ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ। শনিবার (৩ জুলাই) কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের তৃতীয় দিন।

সড়ক পরিবহন আইন অনুসারে ওই জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী কড়াকাড়ি অবস্থান নিয়েছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৮৫৫টি মামলা হয়েছে। তৃতীয় দিনের লকডাউনে নিয়ম অমান্য করে ঘরের বাইরে আসায় দুপুর পর্যন্ত ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status