ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় একদিনে ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 7:02 PM

করোনায় একদিনে ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪

করোনায় একদিনে ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪

করোনায় দেশে টানা সাত দিনে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৪ হাজার ৯১২ জন। এর আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল ১৩২ জনের।

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৬ হাজার ২১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status