|
একমাসে রবির গ্রাহক কমেছে ৭০ হাজার
নতুন সময় ডেস্ক
|
![]() একমাসে রবির গ্রাহক কমেছে ৭০ হাজার দেখা গেছে চলতি বছরের এপ্রিল মাসে রবির মোট গ্রাহক ছিল ৫ কোটি ১৬ লাখ ৫০ হাজার। মে মাস শেষে রবির গ্রাহক হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৮০ হাজার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার দেয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট মোবাইল গ্রাহক রয়েছে ১৭ কোটি ৫২ লাখ ৭০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের রয়েছে ৮ কোটি১৫ লাখ ৪০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৬৩ লাখ ৩০ হাজার এবং টেলিটকের ৫৮ লাখ ২০ হাজার। এপ্রিল মাসের তুলনায় গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ১০ লাখ ৩০ হাজার, বাংলালিংকের এক লাখ ৪০ হাজার এবং টেলিটকের ৭০ হাজার। এপ্রিল মাসের তুলনায় মে মাসে মোবাইল গ্রাহক বেড়েছে ১১ লাখ ৭০ হাজার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
