|
টানা ৪ দিন ব্যাংক বন্ধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() টানা ৪ দিন ব্যাংক বন্ধ আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ জন্য এদিন ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। শুক্রবার (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) সাপ্তাহিক ছুটি। আর রবিবার লকডাউন। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংক। বুধবার এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা ও এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু থাকবে। এটিএম বুথে পর্যাপ্ত নোট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংক ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
