ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
লকডাউনের মধ্যে করা সব বিয়ে ‘বাতিল’!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 May, 2021, 8:46 PM

লকডাউনের মধ্যে করা সব বিয়ে ‘বাতিল’!

লকডাউনের মধ্যে করা সব বিয়ে ‘বাতিল’!

লকডাউনে যেসব বিয়ে করা হয়েছে, সে সকল বিয়ে বাতিল ঘোষণা করেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশের কিছু জেলা এ বিয়েকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে। পাশাপাশি নবদম্পতিকে ম্যারেজ সার্টিফিকেট ইস্যু না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর-হিন্দুস্তান টাইমসের।

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ প্রটোকল ভঙ্গ করে বিয়ে করায় অন্তত ১৩০টি বিয়ে বাতিল করা হয়েছে। রাজ্যটিতে চলমান লকডাউনে সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়। এই বিধিনিষেধ ভঙ্গ করায় সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

রাজ্য প্রশাসন বলছে, লকডাউন ঘোষণার সময় স্পষ্টভাবে জানানো হয়েছিলো, মে মাসে কোনো ধরনের বিয়ে হবে না। তবুও বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে। ফলে এমন সিদ্ধান্ত নেয় রাজ্য।

এ ঘটনার পর অনেকে আবার পাশের রাজ্য উত্তরপ্রদেশে গিয়ে সারছেন বিয়ের আনুষ্ঠানিকতা। কারণ অন্য কোনো রাজ্যে লকডাউনে বিয়ে বন্ধ এমন নিয়ম বলবৎ নাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status