পরকীয়া করছিলো স্ত্রী, হাতেনাতে ধরে কারাগারে গেলেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 28 May, 2021, 8:52 PM
পরকীয়া করছিলো স্ত্রী, হাতেনাতে ধরে কারাগারে গেলেন স্বামী
নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখে তাদের একসঙ্গে দড়িতে বেঁধে বেধড়ক পেটালেন স্বামী। আর এ খবর ছড়িয়ে পড়াতে বাড়িতে এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ভারতের গুজরাটের কাজলি গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে জানা গেছে, প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠভাবে দেখে ফেলে দড়িতে বেঁধে বেধড়ক পেটালেন স্বামী। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করলেও পরে জামিনে ছাড়া পান তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ওই ব্যক্তি একজন দিনমজুর। দীর্ঘদিন ধরেই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করছিলেন তিনি। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার বিবাদ লেগেই থাকত। সম্প্রতি তার স্ত্রী তাকে চ্যালেঞ্জ করে বাপের বাড়ি থাকতে চলে যান। স্ত্রীর চ্যালেঞ্জ ছিল স্বামী কখনো তার বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রমাণ করতে পারবেন না।
পুলিশ আরো জানিয়েছে, এর পর আরো সতর্ক হয়ে যান ওই ব্যক্তি। সারাক্ষণই স্ত্রীর উপর নজর রাখতে শুরু করেন তিনি। এর প্রেক্ষিতে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন তিনি। দু’জনকেই ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনেন এবং একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।