সুশান্ত মৃত্যুর মামলায় নতুন মোড়, এবার গ্রেফতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 May, 2021, 1:42 PM
সুশান্ত মৃত্যুর মামলায় নতুন মোড়, এবার গ্রেফতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি
নতুন মোড় নিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর মামলা। এবার এই মামলায় মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার হয়েছেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি।
বৃহস্পতিবার হায়দরাবাদ ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে গ্রেফতার করেছে। শুরু থেকেই সিবিআই এবং এনসিবি-র হাতে একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।