ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যা, মা-বাবা আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 May, 2021, 1:32 PM

মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যা, মা-বাবা আটক

মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যা, মা-বাবা আটক

রাজধানীর মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।  এ ঘটনায় সৎ মা ও বাবাকে আটক করেছে পুলিশ।  থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মিরপুর ১১ আদর্শনগর দুই প্লট ৪ নম্বর গলিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সোহানা।  বয়স ১০ বছর।  সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার বাবার নাম সোহেল।  পেশায় ভ্যানচালক।  মা কুলসুম।  সোহানার সৎ মা পারভীন (৩০)।

সোহানার মামা নূর হোসেন জানান, কুলসুমের সঙ্গে ৪ বছর আগে ছাড়াছাড়ি হয় সোহেলের।  বিচ্ছেদের পর কুলসুম মেয়েকে নিজের কাছে রাখে।  পরে সোহেল তাকে নিজের কাছে নিয়ে আসে।  এরপর থেকে সোহানা বাবা ও সৎ মা পারভীনের কাছেই থাকত।

নূর হোসেনের অভিযোগ, সোহানাকে দিয়ে ঘরের কাজ করাতেন পারভীন।  কাজ না করলে তাকে মারধর করা হতো।  সোহানা এমন অত্যাচারের কথা বারবার তার মামা নূর হোসেনকে জানিয়েছে।  নূর হোসেন সোহেলকে বিষয়টি জানিয়ে কোনো সুরাহা পায়নি।

নূর হোসেন বলেন, আজ সকালে লোকমুখে শোনেছি, ভাগ্নিকে হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আনা হয়েছে।  পরে আমি পুলিশে খবর দেই।

নূর হোসেনের অভিযোগ, সোহানাকে পারভীন আজ সকালে মণিপুরে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে।  হত্যার পর তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় সোহেল ও পারভীনকে আটক করা হয়েছে।  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার এসআই আতাউর মাহমুদ বলেন, ঘটনা জেনে আমরা লাশ থানায় নিয়ে এসেছি।  এ ঘটনায় তার বাবা ও সৎ মাকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status