ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ছেলে মাদরাসায় গিয়ে দেখলেন পড়ে আছে বাবার গলাকাটা লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 28 May, 2021, 11:20 AM

ছেলে মাদরাসায় গিয়ে দেখলেন পড়ে আছে বাবার গলাকাটা লাশ

ছেলে মাদরাসায় গিয়ে দেখলেন পড়ে আছে বাবার গলাকাটা লাশ

বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে মাদরাসার কক্ষে ঢুকে জয়নাল আবেদীন (৬৫) নামে এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মীর বক্তারের ছেলে।

শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুক জানান, নিহত জয়নাল আবেদীনের ছেলে আবু কাসেম মূলত মাদরাসার নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী। সড়ক দূর্ঘটনায় আবুল কাসেম শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তার বাবা জয়নাল আবেদীন ও আবুল কাসেম দু’জনে মিলে ভাগাভাগি করে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ থাকতে পারে তা তিনি জানেন না।

আবুল কাসেম জানান, তার বাবা ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতেন। আজ ৭টার দিকেও বাড়ি না ফেরায় তিনি মাদরাসায় এসে স্থানীয় দুই ব্যক্তির সহায়তায় মাদরাসার মূল ফটকের ছিটকি খুলে ভিতরে ঢোকেন। মাদরাসার কক্ষে গিয়ে দেখতে পান বিছানায় তার বাবার নাড়িভুঁড়ি বের হওয়া গলাকাটা লাশ উপুড় হয়ে পড়ে আছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status