ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
যে কারণে শুক্রবার দুপুর থেকে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 11:00 PM

যে কারণে শুক্রবার দুপুর থেকে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়

যে কারণে শুক্রবার দুপুর থেকে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছে, শুক্রবার (২৮ মে) দেশে ৮ ঘণ্টার জন্য দেশে ইন্টারনেটের গতি কম থাকতে পারে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডাব্লিউই-৪ এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৮ মে এই সাময়িক অসুবিধায় পড়তে পারে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূগর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে সেদিন।

এদিন দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রথম সাবমেরিন ক্যাবলের রুট প্রতিস্থাপনের কাজ চলবে। এসময় এই ক্যাবলের সেবা পুরোপুরি বন্ধ থাকবে। তবে এসইএ-এমই-ডাব্লিউই-৫ দ্বিতীয় সাবমেরিন কেবল ও ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে।

ফলে গ্রাহকদের এসময় খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও আশা প্রকাশ করেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status