ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সৌদিপ্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 8:38 PM

সৌদিপ্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

সৌদিপ্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসী কর্মীদের কোয়ারেন্টিনের জন্য থাকতে হবে দেশটির হোটেলে। এমন অবস্থায় সৌদিপ্রবাসী কর্মীদের হোটেলে থাকার জন্য ভর্তুকি দেবে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের বয়স শিথিল করার বিষয় নিয়েও সরকার বিবেচনা করছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার দপ্তরে এসব তথ্য জানান।

তিনি জানান, করোনার কারণে সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু দেশটির সরকার তাদের কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে তা ব্যয়বহুল। ফলে প্রবাসীরা এসব হোটেলে যেতে আগ্রহ কম।

এ কে আবদুল মোমেন বলেন, এজন্য আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি দেবো। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

তিনি আরও জানান, সদ্য ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে এসেছেন, তাদের মধ্যে ১৩ জনের কোভিড আর একজনের ‘ব্ল্যাক ফাঙ্গাস’ ধরা পড়েছে। এটা নিয়ে প্রচারণা বেশি হওয়ায় সবাই ভয় পাচ্ছেন, যেন বাংলাদেশে করোনার ভারতীয় ভেরিয়েন্ট খুব বেশি। এর ফলে বিভিন্ন দেশ রেড অ্যালার্ট দিয়ে রেখেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status