ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
‘গাজায় ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ হতে পারে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 8:11 PM

‘গাজায় ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ হতে পারে’

‘গাজায় ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ হতে পারে’

জাতিস‌ংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, গাজায় যে প্রাণঘাতি বোমা হামলা ইসরাইল চালিয়েছে তাতে ১৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তা যুদ্ধাপরাধ গঠন হতে পারে যদি, তা অনুপাতহীন হয়।

বৃহস্পতিবার মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেছেন।  ইসলামিক সহযোগিত পরিষদ ও ফিলিস্তিনের পক্ষ থেকে পাকিস্তানের অনুরোধে এ অধিবেশন ডাকা হয়েছে।

উদ্বোধনী ভাষণে ব্যাচেলেট বলেছেন, গাজার যেসব বেসামরিক ভবনে ইসরাইল হামলা চালিয়েছে সেগুলো সামরিক উদ্দেশে ব্যবহৃত হয়েছিল এমন কোনো প্রমাণ তিনি পাননি।

মানবাধিকার কমিশনের প্রধান বলেন, ‘যদি নির্বিচারে হামলার বিষয়টি জানতে পারা যায়,  তাহলে এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যাবে।’

ইসরাইলি বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন শিশু রয়েছে। এ ছাড়া প্রায় ২ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের রকেট হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন বিদেশি শ্রমিক ও দুইজন শিশু রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status