ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
গাজার ত্রাণের টাকায় হাত দেবে না হামাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 6:46 PM

গাজার ত্রাণের টাকায় হাত দেবে না হামাস

গাজার ত্রাণের টাকায় হাত দেবে না হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস প্রতিশ্রুতি দিয়েছে যে ইসরায়েলি বোমা হামলার পর অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক যেসব সহায়তা আসবে, সেখানে হাত দেবে না তারা।

ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্ত্রবিরতির ষষ্ঠ দিনে তিনি এ মন্তব্য করেছে দলটি। গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বুধবার এই প্রতিশ্রুতি দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের একটি মন্তব্যের প্রেক্ষাপটে তিনি এই ঘোষণা দিলেন। ব্লিনকেন বলেন, তার দেশ গাজার পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত। তবে এই সাহায্য যাতে কোনোভাবেই হামাসকে লাভবান না করে, তা নিশ্চিত করতে হবে।

সিনওয়ার বলেন, ব্লিনকেন হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যকার বিভেদ বাড়ানোর লক্ষ্যেই ওই মন্তব্য করেছেন। তবে সিনওয়ার বলেন, আমরা একে অপরের প্রতি আক্রমণ করব না।

সিনওয়ার বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে আসা সাহায্য ‘স্বচ্ছ ও নিরপেক্ষতার’ সাথে বণ্টন করার ওয়াদাও করেন।

তিনি বলেন, গাজা উপত্যকা পুনর্গঠনে যেকোনো ধরনের আন্তর্জাতিক বা আরব প্রয়াসকে আমরা স্বাগত জানাব। পুনর্গঠন ও মানবিক প্রয়াসের জন্য আসা একটি পয়সাও গ্রহণ না করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

গত বুধবার ব্রিটিম পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব টুইটারে বলেন, গাজার সাম্প্রতিক ক্ষতি পূরণে তার দেশ জাতিসঙ্ঘ ত্রাণ সংস্থার মাধ্যমে ৪.৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে। অন্য দিকে ইউরোপিয়ান কমিশন ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের জন্য তারা ৯.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status