ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
‘কবুল’ শুনে বিয়ের আসরেই বরকে জড়িয়ে ধরলো কনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 6:43 PM

‘কবুল’ শুনে বিয়ের আসরেই বরকে জড়িয়ে ধরলো কনে

‘কবুল’ শুনে বিয়ের আসরেই বরকে জড়িয়ে ধরলো কনে

‘কবুল’ শুনে বিয়ের আসরেই চিৎকার করে বরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কনে। অবাক লাগলেও এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে বসে রয়েছেন বর-কনে। চারপাশে বহু অতিথি। বর-কনের সামনে বসে রয়েছেন কাজি। বিয়েতে সম্মতি রয়েছে কি না, বরকে সেই প্রশ্ন করেন তিনি। মুহূর্তের মধ্যেই উত্তর মেলে ‘কবুল’।

শব্দটি কানে পৌঁছনোমাত্রই লাজুক কনের রূপ বদল। হেসে ফেলেন কনে। সকলকে অবাক করে লাফিয়ে ওঠেন তিনি। তবে এখানেই শেষ নয়। এরপর বরের গাল টিপে ধরেন। সকলের সামনে চুম্বনে ভরিয়ে দেন বরকে।

মনের মতো মনের মানুষ পেয়ে তরুণী যে কতটা খুশি তা তার আচরণেই স্পষ্ট। তবে বাড়ির বয়োজ্যেষ্ঠ আত্মীয় তা মোটেও ভালো চোখে দেখেননি। তাই তাকে বারণ করেন। ততক্ষণে অবশ্য হুঁশ ফেরে তরুণীর। উচ্ছ্বাস প্রকাশ যে বেশিই করে ফেলেছেন তা বুঝতে পেরে চুপ করে বসে পড়েন কনে। আবারও বিয়ে শুরু হয়।

তবে ভিডিওটি কোন দেশের তা জানা যায়নি। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status