ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সাই পল্লবীর ৮৭ দিন আয় ২০৫ মিলিয়ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 3:33 PM

সাই পল্লবীর ৮৭ দিন আয় ২০৫ মিলিয়ন

সাই পল্লবীর ৮৭ দিন আয় ২০৫ মিলিয়ন

দক্ষিণ ভারতের সফল অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমার দর্শকের কাছে তার নাচের আলাদা কদর রয়েছে। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লাভ স্টোরি’। এ সিনেমার ‘সারাঙ্গা দরিয়া’ গানের একটি অংশের ভিডিও অন্তর্জালে ফাঁস হয়, যা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে মুক্তি পায়। প্রকাশিত হওয়ার পর গানটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় দেখা যায়, মুক্তির ৮৭ দিন অর্থাৎ ২০৮৮ ঘণ্টায় গানটি আয় করে নিয়েছে ২ শত ৫ মিলিয়ন ভিউ।

গানের কথা লিখেছেন সুদালা অশোক তেজা। সংগীত পরিচালনা করেছেন পবন ছ। গানটি তেলেঙ্গানার একটি লোক সংগীত দ্বারা অনুপ্রাণিত হয়ে রচনা করেন সুদালা।

‘লাভ স্টোরি’ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন নাগা চৈতন্য। শেখর কামুলা পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন- রাও রমেশ, ঈশ্বরী রাও, রাজিব প্রমুখ।

বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। গত ১৬ এপ্রিল এটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনা সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

‘লাভ স্টোরি’ ছাড়াও বর্তমানে সাই পল্লবীর হাতে রয়েছে তেলেগু ভাষার ‘বিরতা পারভাম ১৯৯২’ ও ‘শ্যাম সিং রায়’ নামে সিনেমার কাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status