ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
নাইজেরিয়ায় নৌকাডুবিতে দেড় শতাধিক মৃত্যুর শঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 11:33 AM

নাইজেরিয়ায় নৌকাডুবিতে দেড় শতাধিক মৃত্যুর শঙ্কা

নাইজেরিয়ায় নৌকাডুবিতে দেড় শতাধিক মৃত্যুর শঙ্কা

একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নাইজেরিয়ায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সবার মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার ওই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

জানা গেছে, কেবি রাজ্যের ওয়ারা এলাকায় নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
নাইজেরিয়ার ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা জানান, ওই নৌকাটিতে ১৮০ জন যাত্রীর ধারণা ক্ষমতা ছিল না। তারপরেও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১৫৬ জন এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের কেউ আর বেঁচে নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status