ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 9:53 PM

রাজধানীতে যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না

রাজধানীতে যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় কাল বৃহস্পতিবার দিনের বেলা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস।


চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য এই পাইপলাইন সরাচ্ছে তিতাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিষ্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না। এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্প চাপ থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status