ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
'রাধে' সিনেমার খারাপ রিভিউ, মামলা করলেন সালমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 4:45 PM

'রাধে' সিনেমার খারাপ রিভিউ, মামলা করলেন সালমান

'রাধে' সিনেমার খারাপ রিভিউ, মামলা করলেন সালমান

গেলো ১৩ মে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি। তার সিনেমা ও সালমানের নামে কটূক্তি করায় বেজায় চটেছেন ভাইজান। শুধু তাই নয়, মানহানির মামলা করেছেন সালমান।

নিজেকে চলচ্চিত্র সমালোচক হিসেবে দাবি করেন কামাল আর. খান। টুইটারে কেআরকে (KRK) বক্স অফিস নামে পেজ রয়েছে তার। সেখানে নানা সিনেমার রিভিউ করেন। সালমানের 'রাধে' সিনেমারও সমালোচনা করেছিলেন কামাল ওরফে কেআরকে। সালমানের নামেও কটূক্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর তাই কামালের বিরুদ্ধে মুম্বাই সেশন কোর্টে মামলাটি দায়ের করেছেন সালমান।

মঙ্গলবার (২৫ মে) টুইটারে এ বিষয়ে সালমানের পক্ষ থেকে পাঠানো একটি আইনি নোটিশের কপি পোস্ট করেছেন কামাল আর খান। সেখানে উল্লেখ রয়েছে, ২৭ মে এই মামলার শুনানি হবে।

পোস্টটির ক্যাপশনে কামাল লিখেছেন, ‘প্রিয় সালমান খান, এই মানহানি মামলা আপনার হতাশা ও নিরাশার প্রমাণ। আমার অনুসারীদের জন্য রিভিউ দিই এবং আমার কাজ করি। রিভিউ বন্ধ করার চেয়ে আপনার আরো ভালো সিনেমা নির্মাণ করা উচিত। আমি সত্যের জন্য লড়াই করে যাব। এই মামলার জন্য ধন্যবাদ।’

অন্য একটি টুইটে কামাল লিখেছেন, ‘অনেকবার বলেছি, যদি কোনো প্রযোজক, অভিনেতা আমাকে নিষেধ করেন তাহলে তাদের সিনেমার রিভিউ করব না। সালমান তার 'রাধে' সিনেমার রিভিউ করার জন্য আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন, এর অর্থ রিভিউয়ের কারণে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আর তার সিনেমার রিভিউ করব না। আমার শেষ ভিডিও আজ মুক্তি পাবে।’

এদিকে সালমানের বাবা সেলিম খানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘সালমানের সিনেমার রিভিউ বন্ধ করার জন্য কোনো মামলার প্রয়োজন নেই। সেলিম স্যার, আমি এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আমি ভবিষ্যতে তার কোনো সিনেমার রিভিউ দেবো না। দয়া করে সালমানকে মামলার কার্যক্রম বন্ধ করতে বলুন। আপনি চাইলে আমার রিভিউয়ের ভিডিও ডিলিট করে দেবো। ধন্যবাদ সেলিম সাহেব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status