ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বিকিনিতে বান্ধবীদের সঙ্গে সুইমিং পুলে মজেছেন শাহরুখকন্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 4:42 PM

বিকিনিতে বান্ধবীদের সঙ্গে সুইমিং পুলে মজেছেন শাহরুখকন্যা

বিকিনিতে বান্ধবীদের সঙ্গে সুইমিং পুলে মজেছেন শাহরুখকন্যা

সবে একুশে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এই তারকা কন্যার জন্মদিনের রেশ এখনও কাটেনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বান্ধবীদের সঙ্গে সুহানার পার্টির বিভিন্ন ছবি, ভিডিও ভেসে বেড়াচ্ছে। এবার বান্ধবীদের নিয়ে পুল পার্টিতে মজেছেন সুহানা। সুইমিং পুলের মাঝে দাঁড়িয়ে বিকিনি-মনোকিনিতে পোজ দিয়েছে সুহানার বান্ধবীরা।

ইনস্টাগ্রামে বান্ধবীদের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন সুহানা। ছবিতে পিছনের সারিতে দেখা যায় শাহরুখকন্যাকে। অন্যদের সুইম স্যুটের ঝলক স্পষ্ট হলেও সুহানার পোশাক প্রকাশ্যে আসেনি। দুটি ছবিতেই বান্ধবীদের পেছনে নিজেকে আড়াল করেছেন এই স্টার কিড।

প্রসঙ্গত, মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সুহানা খান। বর্তমানে তিনি নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status