ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
টুইটার কার্যালয়ে দিল্লি পুলিশের হানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 3:41 PM

টুইটার কার্যালয়ে দিল্লি পুলিশের হানা!

টুইটার কার্যালয়ে দিল্লি পুলিশের হানা!

ভারতে একটি বিতর্কিত ডকুমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের কার্যালয়ে হানা দিয়েছে দিল্লি পুলিশ। বিরোধী দল কংগ্রেসের বক্তব্যে সায় দেওয়ার পর পুলিশ টুইটারের কার্যালয়ে অভিযান চালায় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। খবরে বলা হয়, টুইটারের কার্যালয়ে অভিযান চালানোর জন্য কোনো ধরনের ওয়ারেন্ট ছিল না।

গত সোমবার রাতে ভারতে রাজধানী দিল্লিতে ও দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে টুইটারের অফিসে দিল্লি পুলিশের ওই অভিযানকে বিরোধী দলগুলো ‘ভয় দেখানোর কৌশল’ হিসেবে বর্ণনা করছে।

এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি নেতা সম্বিত পাত্রর একটি টুইটকে কিসের ভিত্তিতে টুইটার বিকৃত খবর বলে চিহ্নিত করেছে, তার তদন্ত করতেই তারা টুইটারের অফিসে গিয়েছিলেন। তারা টুইটার কর্তৃপক্ষের হাতে নোটিশ তুলে দিতে চেয়েছিলেন।

এর আগে শাসক দল বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেসের তৈরি বলে দাবি করে একটি বিতর্কিত নথি টুইট করেছিলেন, যেটিকে টুইটার ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বা ‘বিকৃত খবর’ বলে লেবেল করে দেয়। এজন্য প্রথমে সরকার টুইটারের কৈফিয়ত তলব করে। তারপরই পুলিশ তাদের অফিসে হানা দেয়।

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে হোম অফিস করায় টুইটারের সিনিয়র কর্মকর্তাদের ওই সময় কেউই অফিসে ছিলেন না। এদিকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত তারা বিজেপি নেতা সম্বিত পাত্রের টুইট থেকে ‘বিকৃত খবরে’র লেবেলটিও সরিয়ে নেয়নি। তবে এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status