ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
রোজিনা ইসলামের ফেসবুক হ্যাকড করলো কে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 1:23 PM

রোজিনা ইসলামের ফেসবুক হ্যাকড করলো কে?

রোজিনা ইসলামের ফেসবুক হ্যাকড করলো কে?

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বন্ধ (ডি-অ্যাকটিভেড) করে রাখা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। সেটিতে রোজিনা ইসলাম আর প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে। তাই রোজিনা ইসলামের ফেসবুকে একাউন্ট থেকে কোনো স্ট্যাটাস আসলে সে বা তার পরিবার এর দায়িত্ব নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু। কে বা কারা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করেছে তা এখনও জানা যায়নি।

আজ বুধবার (২৬ মে) ঢাকা মনিরুরল ইসলাম মিঠু এমন কথা জানান।

তিনি বলেন, গত ১৭ মে রোজিনা কোনো একটি কারণে তার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (ডি-অ্যাকটিভেড) করেছিলেন। কিন্তু সোমবার (২৪ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ দেখতে পান তার ফেসবুক চালু। তিনি জিমেইল অ্যাকাউন্টেও ঢুকতে পারছেন না।

পরিবার আশঙ্কা করছে, কেউ অসৎ উদ্দেশ্যে রোজিনা ইসলামের ফেসবুক আইডি ও জিমেইল আইডি অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। তাই এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে গত ২৫ মে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

মনিরুল ইসলাম মিঠু আরও বলেন, এখন আমাদের সন্দেহ হচ্ছে যারা এই ফেসবুক ও জিমেইল একাউন্ট নিয়ন্ত্রণে নিয়েছে, তারা মিথ্যা যেকোনো ধরনের মেইল বা স্ট্যাটাস দিতে পারে। তবে এসব স্ট্যাটাস বা মেইলের দায়িত্ব আমরা নেব না। কারণ ওই ফেসবুক ও জিমেইল একাউন্টে এখন আর রোজিনা ইসলামের দায়িত্ব নেই।

হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা ইসলাম এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, তার শারীরিক সমস্যাগুলোর নিয়মিত চিকিৎসা চলছে। তবে সে মানসিকভাবে খুব অসুস্থ। এখনো স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

এদিকে জিডির বিষয়ে শাহজাহানপুর ডিইউটি অফিসার আব্দুর রউফ বলেন, গতকাল রোজিনা ইসলামের স্বামী জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ১৭ মে কারামুক্ত রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখেন এবং নির্যাতন চালান। তখন তার মোবাইলও কেড়ে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই মামলায় রোজিনার মোবাইল জব্দ দেখানো হয়। ৫ দিন কারাবাসের পর রোজিনা ইসলাম গত রোববার জামিনে মুক্ত হন। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে রোজিনার জব্দকৃত মোবাইল ফোন সিআইডি’র ফরেনসিক ল্যাবে পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status