ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 1:13 PM

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

করোনার কারণে সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।  চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।  এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে।  এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে।  যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।   

সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে ২৯ মে।  স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়বে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে

এর আগে ২৩ মে থেকে স্কুল ও কলেজে এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হলেও করোনার বাস্তবতায় ছুটি কয়েক দফা বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status