ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 May, 2021, 10:12 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 25 May, 2021, 10:35 PM

শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা জিতে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল।   


শ্রীলংকাকে দুই ম্যাচে ৩৩ ও ১০৩ রানে হারানোর মধ্য দিয়ে তামিম ইকবালরা ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে হটিয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায়। 


৯ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইংল্যান্ড। ৬ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ পজিশনে রয়েছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 


ওয়ানডে সুপার লিগের এ তালিকার ভিত্তিতেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে শীর্ষে থাকা দলগুলো। তবে বিশ্বকাপের আয়োজক হওয়ায় ভারত সুপার লিগের এ পয়েন্ট তালিকায় বিশেষ গুরুত্ব পাবে না। আয়োজক হিসেবে বিরাট কোহলিরা সরাসরি বিশ্বকাপ খেলবে।


মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ৪৮ ওভারে ২৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন। 


টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে বৃষ্টি আইনে ১৪১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।  


বাংলাদেশ দলের হয়ে মিরাজ ও মোস্তাফি ৩টি করে উইকেট নেন। দুই উইকেট নেন সাকিব। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status