ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
যে কারণে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 May, 2021, 9:36 PM

যে কারণে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত

যে কারণে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। র‌্যাব-৫ এর পুলিশ সুপার এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. নাজমুল হাসানকে বরখাস্ত করা হয়েছে।


মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ্ত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়। 


জানা যায়, সাম্প্রতিক সময়ে র‌্যাবে ৪৮ পুলিশ সুপারকে পদায়নের ঘটনায় বিরূপ মন্তব্য করেন পুলিশের দুই কর্মকর্তা। তাদের সেই কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সেনাবাহিনী ও র‌্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন শোনা যায়। পরে দুজনের পরিচয় জানতে পারে পুলিশ বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এসএম ফজলুল হক (বিপি-৭৮০৮১২১৫৯৪) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান (বিপি-৯১১৬১৭৮৩০৯)।


একটি প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু এসএম ফজলুল হককে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীনতাই তাকে সরকারি কর্মচারী আইন, ২০১৮(২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক আজ (২৫ মে) থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status