ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতারণার শিকার সেই কামরুলই স্বর্ণাকে মুক্ত করলেন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 4:05 PM

প্রতারণার শিকার সেই কামরুলই স্বর্ণাকে মুক্ত করলেন!

প্রতারণার শিকার সেই কামরুলই স্বর্ণাকে মুক্ত করলেন!

প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অভিনেত্রী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণা জামিনে ছাড়া পেয়েছেন।

স্বর্ণা যার সঙ্গে প্রতারণা করেছিলেন সেই সৌদি প্রবাসী কামরুল ইসলামের (বাদী) জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে তিনি জামিন পান।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসআই মনিরুজ্জামান মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র বলছে, বাদীর জিম্মায় আসামি রোমানা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।

শনিবার এসআই মনিরুজ্জামান মণ্ডল বলেন, ঈদের আগে মামলার বাদী কামরুল ইসলাম তার জিম্মায় স্বার্ণার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১১ মার্চ রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান। মামলার পরদিন রোমানা গ্রেফতার হন।

মামলায় রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়, রোমানা ইসলামের সঙ্গে সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের ২০১৮ সালে প্রথমে ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূত্র ধরে রোমানা কামরুল হাসানের কাছ থেকে গাড়ি কেনার জন্য টাকা নেন।

কামরুল দেশে ফিরে আসার পর ২০২০ সালে ফাঁদ পেতে রোমানা তাকে বিয়েও করেন। তার কাছ থেকে ফ্ল্যাট কে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status