ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের কেরালায় স্বাস্থ্যমন্ত্রী হলেন নারী সাংবাদিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 11:21 PM

ভারতের কেরালায় স্বাস্থ্যমন্ত্রী হলেন নারী সাংবাদিক

ভারতের কেরালায় স্বাস্থ্যমন্ত্রী হলেন নারী সাংবাদিক

সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া বীণা জর্জকে ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার তিনি শপথ গ্রহণ করেন। খবর ইন্ডিয়ান টাইমসের।  

খবরে বলা হয়, পদার্থবিদ্যায় স্নাতোকত্তর করার পর বিএড-ও করেন বীণা। তার স্বামী বর্তমানে একটি উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন।

কেরলের ইতিহাসে এই প্রথমবার কোনও সাংবাদিক মন্ত্রিত্বের পদে আসীন হয়েছেন। ৪৪ বছর বয়সী বীণা জর্জ ইতিমধ্যেই সাংবাদিকতায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। বেশ কিছু মালায়ালাম চ্যানেলে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করে নিজের পরিচিতিও গড়ে তুলেছেলেন তিনি।

২০১৬ সালে প্রথমবার রাজ্যের আরানমুলা আসন থেকে জিতে বিধায়ক হন। এবার তিনি ১৯ হাজারেরও বেশি ভোটে ওই আসন থেকেই জয় পেয়েছেন।

এদিকে কেরালার ইতিহাসে এই প্রথম বার সাংবাদিকতার পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া কাউকে মন্ত্রী করা হচ্ছে।

ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়, ছাত্র ফেডারেশনের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি এদিকে সাংবাদিকতায় যোগ দেওয়ার আগে সিপিএময়ের ছাত্র সংগঠন এসএফআই-র হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি বীণার। সেই সময়ে একাধিক ছাত্র অন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। পরবর্তীতে পেশা হিসাবে সাংবাদিকতাকে বেছে নিলেও বরাবরই নিজের বাম পরিচিতি প্রকাশে কখনও রাখঢাক করেননি তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status