ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিলিস্তিনকে সমর্থনের আহ্বান জানিয়ে গুগলকে চিঠি দিলো ২৫০ ইহুদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 6:52 PM

ফিলিস্তিনকে সমর্থনের আহ্বান জানিয়ে গুগলকে চিঠি দিলো ২৫০ ইহুদি

ফিলিস্তিনকে সমর্থনের আহ্বান জানিয়ে গুগলকে চিঠি দিলো ২৫০ ইহুদি

টেক জায়ান্ট গুগলকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান হামলার নিন্দা এবং ফিলিস্তিনিদের সমর্থনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির ২৫০ ইহুদি কর্মী।

ওই কর্মীদের ‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’ নামে একটি সংগঠন আছে। সংগঠনটি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ফিলিস্তিনিদের সহায়তার জন্য গুগল ইসরায়েলি মানবিক গোষ্ঠীগুলোকে যে সহায়তা প্রদান করে, সেগুলো তদারকি করার আহ্বান জানিয়েছেন তারা।

‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’ চিঠিতে যেসব কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের ওপর হামলায় সহায়তা করছে, সেগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পর্যালোচনা করার জন্য গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেটকে আহ্বান জানিয়েছে। এ ছাড়া ফিলিস্তিনিরা ইসরায়েলি ও ফিলিস্তিনি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের কারণে ফিলিস্তিনের মানুষ যে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রকাশ্য স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, টানা ১১ দিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত ৬৫ শিশু ও ৩৯ জন নারীসহ ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১ হাজার ৭১০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status