ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীসহ পাবনা মানসিক হাসপাতালে নোবেল! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 5:55 PM
সর্বশেষ আপডেট: Thursday, 20 May, 2021, 7:43 PM

স্ত্রীসহ পাবনা মানসিক হাসপাতালে নোবেল! (ভিডিও)

স্ত্রীসহ পাবনা মানসিক হাসপাতালে নোবেল! (ভিডিও)

হঠাৎ স্ত্রীসহ পাবনার মানসিক হাসপাতালে গেছেন সমালোচিত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। বৃহস্পতিবার (২০ মে) বেলা ৩টার দিকে একটি ভিডিও প্রকাশ করেছেন নোবেল।

ভিডিওতে দেখা গেছে, মানসিক হাসপাতালের চেম্বারে অবস্থান করছেন নোবেল। পাশেই তার স্ত্রী রয়েছেন। চেম্বারের পাশেই গ্রিলের ওপাশে বেশ কয়েকজন মানসিক রোগীর সঙ্গে সাক্ষৎ করেন নোবেল। তাদেরকে জাতীয় সংগীত গেয়ে শোনাচ্ছেন তিনি। গ্রিলের ওপারের বাসিন্দারাও নোবেলে সঙ্গে সুর মেলাচ্ছেন।

ভিডিও ক্যাপশনে নোবেল লিখেছেন, নোবেল ম্যানের ‘জাতীয় সঙ্গীত’ পরিবেশনা। মানসিক হাসপাতাল, পাবনা, বাংলাদেশ। এরপর একটি লাভচিহ্ন।

তবে পাবনার এই মানসিক হাসপাতালে হঠাৎ কেন গেলেন নোবেল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নেটিজেনদের অনেকের ধারণা, খামখেয়ালিপনায় মেতে থাকা এই কণ্ঠশিল্পী মানসিক হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন। তবে অনেকের বিশ্বাস, পুলিশের পরামর্শে পাবানায় চিকিৎসার জন্য গিয়েছেন নোবেল। তার চোখের চশমা, কাঁধে ঝোলানো ব্যাগ আর সঙ্গে স্ত্রী দেখে এটাই স্পষ্ট।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে নানা নেতিবাচক, কুরুচিপূর্ণ মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন এই শিল্পী। তিনি মাদকাসক্ত বা মানসিক জটিলতায় ভুগছেন বলে মন্তব্য করে অনেকেই তাকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। মানসিক জটিলতা থেকে উত্তরণের লক্ষ্যে হয়ত নোবেলে এই পাবনা সফর।

এ বিষয়ে জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে ফোন করা হলে কল রিসিভ করেননি তিনি।

এর আগে গতকাল দিনভর পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল।

ফেসবুকে অনবরত উল্টোপাল্টা স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে ডেকেছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন। সেখানে সকল দায় স্বীকার করেন একটি পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন নোবেল।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status