ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পার্টিতে গিয়ে দুই তারকার তুমুল মারামারি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 4:54 PM

পার্টিতে গিয়ে দুই তারকার তুমুল মারামারি!

পার্টিতে গিয়ে দুই তারকার তুমুল মারামারি!

তারকারা হারহামেশাই বিভিন্ন পার্টিতে যোগ দেন। বিভিন্ন পার্টিতে তারকারা দৃষ্টিনন্দন পোশাক, জুতা কিংবা অন্য কোন ফ্যাশনের কারণেই আলোচনায় আসেন। কিন্তু পার্টিতে গিয়ে মারামারি? ঠিক এমনটাই ঘটেছে মার্কিন সাময়িকী বাজার আয়োজিত ‘আইকনস বাই কারেন রোয়েটফেল্ড’ পার্টিতে। ঘটনাটি বেশ পুরনো। ২০১৮ সালে এ ঘটনায় পার্টিতে উপস্থিত অতিথিরা বেশ অবাক হয়েছিলেন।

তারকাবহুল এই পার্টিতে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দুই তারকা নিকি মিনাজ ও র‍্যাপার কার্ডি বি। পার্টিতে দুই শিল্পী মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় কথা কাটাকাটি। কার্ডির অভিযোগ, নিকি মিনাজ তাঁর ব্যাপারে মার্কিন শোবিজ অঙ্গনে কুৎসা রটাচ্ছেন। এক কথা-দুই কথায় গোলমাল বেঁধে গেলে নিকির দিকে তেড়ে যান কার্ডি।

এ সময় নিকির দেহরক্ষী কার্ডিকে হাত দিয়ে ঠেকিয়ে দেন। এতে ওই দেহরক্ষীর কনুইয়ের আঘাতে আহত হন কার্ডি। উত্তেজিত কার্ডি তাঁর পা থেকে ডিজাইনার জুতা খুলে ছুড়ে মারেন নিকি মিনাজের দিকে। দেহরক্ষীর কনুইয়ের আঘাতে তাঁর কপালের এক অংশ ফুলে ওঠে। আহত অবস্থায় কার্ডি বিকে তাঁর দেহরক্ষীরা ওই পার্টি থেকে বের করে আনেন। খালি পায়ে পার্টি থেকে বেরিয়ে আসেন কার্ডি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status