ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রলের জবাব দিলেন দেবলীনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 3:55 PM

ট্রলের জবাব দিলেন দেবলীনা

ট্রলের জবাব দিলেন দেবলীনা

নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার। ছবিতে প্রিন্টের গামছায় তৈরি পোশাকে দেখা গেছে তাকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন,‘শুভ রাত্রি’। ছবিটি অনেকের ভালো লাগবেও নেতিবাচক মন্তব্য করেছেন কেউ কেউ।

দেবলীনাকে উদ্দেশ করে একজন লিখেছেন, ‘কোন হোটেলে কার সঙ্গে রাত কাটাচ্ছ মামনি। গামছা পরে পোস্ট ছি!’ মন্তব্যটি চোখে পড়েছে দেবলীনার। পাল্টা জবাব দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আপনি পাগল, ডাক্তার দেখান।’

শুধু দেবলীনাই নয়, তার ভক্তরাও কড়া সমালোচনা করেছেন ওই মন্তব্যের। ওই ব্যক্তিকে কড়া ভাষায় জবাব দিয়ে একজন লেখেন, ‘দেবলীনা স্বাবলম্বী। যদি হোটেলে রাত কাটাতেও হয় ও নিজের পয়সায় একা রাত কাটাতে পারে। কাউকে দরকার হয় না।’

গত বছর ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন দেবলীনা। জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়কে। করোনা পরিস্থিতিতে সীমিত আকারে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং প্রিয়জনরাই ছিলেন। এ ছাড়াও টলিউডের অনেক তারকাদের দেখা গিয়েছিল বিয়েতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status