ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
১৪ বার গর্ভধারণে ব্যর্থ, শেষে সালমন খানের সাহায্য নিয়ে সন্তানের মুখ দেখেন কাশ্মিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 9:54 PM

১৪ বার গর্ভধারণে ব্যর্থ, শেষে সালমন খানের সাহায্য নিয়ে সন্তানের মুখ দেখেন কাশ্মিরা

১৪ বার গর্ভধারণে ব্যর্থ, শেষে সালমন খানের সাহায্য নিয়ে সন্তানের মুখ দেখেন কাশ্মিরা

কমেডিয়ান কৃষ্ণা অভিষেক, দ্য কপিল শর্মা শো এর এই মুহূর্তে অন্যতম প্রধান চরিত্র। তবে রিল লাইফের মতো রিয়েল লাইফও তার বেশ আড়ম্বরপূর্ন। নিজের ব্যক্তিগত জীবন শুরু করেছিলেন ওয়ান নাইট স্ট্যান্ড দিয়ে। একটি ছবির সেটে কাশ্মিরার সাথে দেখা হয়েছিল কৃষ্ণার। তারপর সেই কাশ্মিরা শাহ এর সাথেই দীর্ঘদিন রিলেশনশিপ এবং তারপর লিভ ইনে ছিলেন। এরপর ২০১৩ সালে কাশ্মিরাকেই বিয়ে করেন কৃষ্ণা।


২০১৩ সালের ২৩শে জুলাই কাশ্মিরাকে বিয়ের প্রস্তাব দেন কৃষ্ণা, এবং তারপর দিনই অর্থাৎ ২৪শে জুলাই তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর তাদের কোনো সন্তান হচ্ছিল না। ১৪ বার গর্ভধারণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন কাশ্মিরা। শেষে সালমন খানের পরামর্শে বদলে গিয়েছিল তাদের জীবন। সন্তানের মুখ দেখেন কৃষ্ণা এবং কাশ্মিরা।


তাদের সারোগেসি এর মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দেন সালমন খান। ২০১৭ সালে আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে দুটি যমজ ছেলের জন্ম দিয়েছেন কাশ্মিরা। কাশ্মিরা জানিয়েছেন, সুপারস্টার হওয়ার আগে তাদের পরিবারেরই একজন ছিলেন সালমন খান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status