ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 9:16 PM

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। বুধবার (১৯ মে) ভোর রাত থেকে সকালের বিভিন্ন সময়ে জেলার সদরের আশিকপুর, মির্জাপুরের পাকুল্যা ও ঘাটাইলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্যায় ঢাকাগামী একটি বিকল কাভার্ড ভ্যানকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। আহত হয় আরো একজন।

নিহতরা হলেন- ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়ার সাংনুরপুরের মাইক্রোবাস চালক হাসান মিয়া (২৮), জয়পুরহাটের আক্কেলপুরের গোলাম মওলা শামীম (২৮) ও ব্রাহ্মনবাঘিড়য়ার ইমন মিয়া (২৫)। নিহত গোলাম মওলার স্ত্রী মীম আক্তার (২৫) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সকালের দিকে টাঙ্গাইল সদরের আশিকপুর বাইপাস এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই জন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজন ভূঞাপুরের রামপুর গ্রামের মতিউর রহমান (৩৮) অপরজনের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক থেকে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অপর সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় ৬ জন। এর মধ্যে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের লাশ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়াও ঘাটাইলের হামিদপুরে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে।

এ বিষয়ে জেলা ট্রাফিকের শীর্ষকর্তা আহসান হাবীব চৌধুরী বলেন, রাস্তা ফাঁকা থাকার সুযোগে কিছু চালক অমনোযোগী হয়ে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা ও প্রাণহানীর সংখ্যা বাড়ছে। দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে নিয়মিতই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status