ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের আলোচনায় বাগবিতণ্ডা, মেয়ের দুলাভাইয়ের হাতে পাত্র খুন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 5:58 PM

বিয়ের আলোচনায় বাগবিতণ্ডা, মেয়ের দুলাভাইয়ের হাতে পাত্র খুন!

বিয়ের আলোচনায় বাগবিতণ্ডা, মেয়ের দুলাভাইয়ের হাতে পাত্র খুন!

হবিগঞ্জে বিয়ের আলোচনা নিয়ে বাগবিতণ্ডার সময় সজিব মিয়া (২৫) এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এঘটনায় কাদির আহমেদ উজ্জল নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার শৈলজুরা গ্রামে এঘটনা ঘটে।

নিহত সজিব মিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের ছেলে। আটককৃত উজ্জ্বল হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কিছুদিন আগে শৈলজুরা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান সজিব মিয়া। এসময় ওই গ্রামের মানিক মিয়ার মেয়েকে তার পছন্দ হয়। একপর্যায়ে পরিবারের মাধ্যমে মানিক মিয়ার কাছে বিয়ের প্রস্তাব পাঠান তিনি। বিয়েতে মানিক মিয়া ও তার পরিবারের লোকজন রাজি হলেও রাজি হননি তার বড় মেয়ের জামাই উজ্জল।

মঙ্গলবার বিকেলে সজিব আবারো শৈলজুরা গ্রামে বেড়াতে যান। এসময় উজ্জল মিয়ার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জল মিয়া ছুরি দিয়ে সজিব মিয়ার পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থেকে উজ্জল মিয়াকে আটক করে।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দোস্ত মোহাম্মদ বলেন, 'পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এঘটনায় উজ্জলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে'।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status