ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
শ্রমিক লীগ নেতার রগ কেটে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:46 PM

শ্রমিক লীগ নেতার রগ কেটে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

শ্রমিক লীগ নেতার রগ কেটে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েব (৪৫) এর ওপর অতর্কিত হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে  মামলা হয়েছে।
 

মামলায় আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে হুকুমের (তার নির্দেশ) ১ নম্বর আসামি করা হয়েছে। গতকাল সকালে আহতের স্ত্রী সাবরিনা সুলতানা বাদী হয়ে মামলা করেন। 


মামলার পরিকল্পনাকারী হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 


এরআগে রোববার দুপুরে উপজেলার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় সরদার সোয়েবের অফিসে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে ক্যাডার বাহিনীর প্রধান মির্জা রাব্বীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে তার হাত-পায়ের রগ কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


গতকাল মধ্যরাতে তাকে রাজশাহী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমণ্ডির পপুলার হাসপাতালে নেয়া হয়েছে। সোয়েব এখনো শঙ্কামুক্ত নন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status