ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রোজিনাকে হেনস্তার ঘটনায় মামলা করবেন স্বামী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 3:24 PM

রোজিনাকে হেনস্তার ঘটনায় মামলা করবেন স্বামী

রোজিনাকে হেনস্তার ঘটনায় মামলা করবেন স্বামী

দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু।  আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস-এর রুমে শারীরিক নির্যাতনের শিকার হন রোজিনা ইসলাম। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাঁর ওপর চড়াও হন। তাকে গলা চেপে ধরা হয়েছে হত্যার উদ্দেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন, অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম ও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং নিচে ফেলে গলায় পাড়া দিয়ে হত্যার চেষ্টা করেছে।’

মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা শাহবাগ থানায় মামলা দায়ের করবো। আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। যদি থানা মামলা না নেয় তাহলে আদালতে মামলা করবো।’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status