ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মেয়েদের ভয় দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো কিশোর গ্যাং লিডার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 May, 2021, 8:25 PM

মেয়েদের ভয় দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো কিশোর গ্যাং লিডার

মেয়েদের ভয় দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো কিশোর গ্যাং লিডার

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার সরবাড়ী গ্রামের অমল জয়ধরের ছেলে অনিক জয়ধর এলাকার চিহৃত কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। কিশোর গ্যাং অনিক জয়ধরের বিরুদ্ধে এলাকাবাসী আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি ডাকযোগে বরিশাল পুলিশ সুপার, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আগৈলঝাড়া সাংবাদিকদের কাছে পৌঁছানো হয়েছে।

জানা যায়, কিশোর গ্যাং লিডার অনিক জয়ধর বিভিন্ন সময় মেয়েদের ভয় দেখিয়ে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সুযোগ মতো কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ভয় দেখিয়ে অসামাজিক কাজে লিপ্ত করে। ভুক্তভোগীদের পরিবার বিষয়গুলো জানলেও অনিক জয়ধরের হুমকিতে অভিযোগ দিতেও সাহস পায় না।

নাম না প্রকাশের শর্তে ভুক্তভোগীরা জানান, সামাজিক লোকলজ্জার ও জীবনের কথা ভেবে তারা প্রতিবাদ করতে পারছেন না। এমনকি আইনের আশ্রয় নিতেও পারছেন না। প্রতিবাদ করলে তাদের জীবননাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি জোবারপাড় এলাকার এক মেয়ের সামাজিকভাবে বিয়ের কথা হলে সেখানে গিয়ে বর পক্ষকে হুমকি-দামকি দিয়ে বিয়ে ভেঙে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অনিক এলাকায় এরকম কয়েকজন মেয়ের বিয়ে পণ্ড করে দিয়েছে। এই কিশোর গ্যাংয়ের অধিকাংশ সদস্যরা মাদকের সঙ্গে জড়িত রয়েছে। ওই এলাকার লোকজন অনিককে আইনের আওয়াতায় এনে বিচার চেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে অভিযুক্ত অনিক জয়ধরের সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তাই তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, এ রকম কোনো ঘটনার অভিযোগ আমি পাইনি এবং আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status