ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 8:23 PM

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে ইরাকের নুজাবা মুভমেন্ট। সংগঠনের মুখপাত্র নাসর আশ-শাম্মারি বলেছেন, তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন।

নাসর আশ-শাম্মরি বলেন, ইরাকের জনগণ বিশেষ করে প্রতিরোধ সংগ্রামীরা ইসরাইলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত।

তিনি জানান, ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গড়ে তোলা প্রতিরোধের প্রশংসা করে নাসর আশ-শাম্মরি বলেন, আরব দেশগুলোর যে শাসকরা ইসরাইলের সঙ্গে আপস করেছেন তাদের প্রতি আমাদের ঘৃণা। ইসরাইলের সঙ্গে তারাও সমানভাবে অপরাধী।

গত আট দিন ধরে গাজায় নির্মম হামলা চালিয়ে আসছে ইসরাইল। ৫৮ শিশুসহ এ পর্যন্ত ফিলিস্তিনের ২০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১৩শর বেশি। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠলেও ইসরাইল হামলা চালু রাখার ঘোষণা দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status