ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ফিলিস্তিনিদের ওপর হামলায় যে ২৫ দেশের সমর্থন পাচ্ছে ইসরাইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 6:39 PM

ফিলিস্তিনিদের ওপর হামলায় যে ২৫ দেশের সমর্থন পাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনিদের ওপর হামলায় যে ২৫ দেশের সমর্থন পাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের হামলায় সমর্থন জানিয়ে আসছে ২৫ দেশ। এ জন্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৬ মে) নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তাদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

যেসব দেশের সমর্থন পেয়েছেন বলে নেতানিয়াহু তার বার্তায় উল্লেখ করেছেন সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়াতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মলদোভা, নেদারল্যান্ড, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ে।

বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের পাশে জোরদার অবস্থান এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।

অবশ্য টুইটার-ফেসবুকে ভারতীয়দের অনেকে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়ে ‘ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ইসরায়েল’ হ্যাশট্যাগ পোস্ট দিলেও নেতানিয়াহুর এ বার্তায় ভারতের পতাকা দেখা যায়নি। এ নিয়ে অনেক ভারতীয় হতাশা প্রকাশ করেছেন।

গত ১০ মে থেকে সোমবার (১৭ মে) পর্যন্ত ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৯৮ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৫৮ জনই শিশু। এর মধ্যে রোববারই (১৬ মে) ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪২ ফিলিস্তিনির প্রাণ ঝরেছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সহস্রাধিক ফিলিস্তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status