ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
তারেকের সঙ্গে যোগাযোগ ছিলো হেফাজত নেতা শাহিনুরের
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 May, 2021, 12:05 PM

তারেকের সঙ্গে যোগাযোগ ছিলো হেফাজত নেতা শাহিনুরের

তারেকের সঙ্গে যোগাযোগ ছিলো হেফাজত নেতা শাহিনুরের

সিলেটের বনকলাপাড়া থেকে গ্রেপ্তার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুর পাশার লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ ছিলো বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

তাদের দাবি, তারেক রহমানের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক রেখে দেশে সরকারবিরোধী অনেক অপতৎপরতা চালান শাহিনুর পাশা। এছাড়া সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের গ্রামে হামলা হওয়ার ঘটনায় তার মদদ ও উস্কানি ছিলো বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানায়, সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া হেফাজতে ইসলামের সহিংস আন্দোলনে সরাসরি নির্দেশ দাতাদের মধ্যে অন্যতম শাহিনুর পাশা। লন্ডনে অবস্থানরত তারেক রহমানসহ সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রেখে দেশের অভ্যন্তরে অপতৎপরতা চালিয়ে থাকেন তিনি। এছাড়া তারেক রহমানসহ সরকারবিরোধী বিভিন্ন পক্ষের নির্দেশে দেশে অরাজকতা ও নাশকতামূলক আন্দোলন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতেন এই হেফাজত নেতা।

আরো জানা যায়, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু গ্রামে ঘটে যাওয়া হামলার ঘটনায় তার মদদ ও উস্কানির প্রমাণ পেয়েছে সিআইডি। এছাড়া হেফাজতসহ বিভিন্ন সরকারবিরোধী গোষ্ঠীকে আইনি সহায়তা দিয়ে তাদের আবারও সহিংস আন্দোলনের জন্য মাঠে নামানোরও কাজ করে যেতেন হেফাজতের এই নেতা।

এ বিষয়ে সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান বলেন, বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ১২টার দিকে সিআইডির একটি টিম সিলেট থেকে শাহিনুর পাশাকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি হেফাজতের সহিংস আন্দোলনের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ (শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বিচারকের সামনে হাজির করা হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে অপতৎপরতাসহ সরকারবিরোধী কর্মকাণ্ডে তিনি জড়িত আছেন বলে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগকে সিআইডি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status