ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভারতে ‘করোনার ইঞ্জেকশন’ বহনকারী বিমানের 'ক্র্যাশ ল্যান্ডিং'
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 11:58 AM

ভারতে ‘করোনার ইঞ্জেকশন’ বহনকারী বিমানের 'ক্র্যাশ ল্যান্ডিং'

ভারতে ‘করোনার ইঞ্জেকশন’ বহনকারী বিমানের 'ক্র্যাশ ল্যান্ডিং'

করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্যবহার হওয়া রেমডেসিভির ইনজেকশন বহনকারী একটি সরকারি বিমানের ক্রাশ ল্যান্ডিংয়ের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিহার রাত ১০টা ১০ মিনিটে ঘটনাটি ঘটে।  খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, বিমানটি ইন্দোর থেকে টেক অফ করেছিল।  বিমানটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান বন্দরে জরুরি অবতরণ করে।

গোয়ালিয়রের জেলা প্রশাসক কৌশেলন্দ্র বিক্রম সিং বলেন, বিমানের পাইলট ক্যাপ্টেন মাজিদ আখতার, সহ-পাইলট শিব জয়সওয়াল ও দিলীপ কুমার সেই বিমানে ছিলেন।  দুর্ঘটনায় তারা সামান্য আহত হয়েছেন।  তাদেরকে বিমানবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, 'রেমডেসিভির ইনজেকশন নিয়ে বিমানটি ইন্দোর থেকে টেক অফ করে।  তবে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তবে এখনও পর্যন্ত ক্র্যাশ ল্যান্ডিংয়ের মূল কারণ জানা যায়নি। তবে বিমানে থাকা রেমডেসিভির ইনজেকশনগুলো নিরাপদে রয়েছে।  ঘটনাস্থলে বিমানবাহিনীর কর্মকর্তারা পৌঁছে পাইলট এবং বাকিদের সেখান থেকে উদ্ধার করে।'

এদিকে ঘটনার প্রেক্ষিতে গোয়ালিরের পুলিশ সুপার বলেন, 'প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে বিমানের অ্যারেস্টর গিয়ারে গোলমাল দেখা যায়। এই গিয়ার অবতরণের সময় রানওয়েতে বিমানকে আস্তে করতে সাহায্য করে। তবে এই দুর্ঘটনার মূল কারণ পাইলট জানাবেন। তবে ঘটনার আকস্মিকতায় পাইলট শকে রয়েছেন।'
উল্লেখ্য, ক্র্যাশ ল্যান্ড করা বিমানটি মধ্যপ্রদেশ সরকার ২০২০ সালে ৬৫ কোটি টাকা দিয়ে কিনেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status